ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বেনাপোলে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

ads

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দিনে স্বাধীনতাবিরোধী অপশক্তি কর্তৃক দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে এবং হেফাজত ইসলামের ডাকা অবৈধ হরতালের বিরুদ্ধে আওয়মী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল করেছে ৷


রবিবার ২৮ মার্চ বিকাল পাঁচটার সময় শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের নিজস্ব কার্যালয় পদ্মা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বেনাপোলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে৷


বিক্ষোভ মিছিল শেষে বেনাপোল হাই স্কুলের সামনে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে সমাবেশ করে বেনাপোল পৌর আওয়ামীলীগ ,যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, বাস্তহারা লীগ ।


বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের  সাধারণ সম্পাদক (চেয়ারম্যান) সোহরাব হোসেন, বেনাপোল মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ারদার ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমুখ৷

ads
ads
ads

Our Facebook Page